মেঘের হাসি
রচনায়ঃআব্দুল্লাহ আল নোমান
আমি আজ নীল আকাশের নিচে শুয়ে আছি। জীবনটা অদ্ভুত খেলা করছে আমার সাথে। জীবন একটা অন্যরকমের নাটক। আমরা সবার কাছে একরকম না। আমরা সবাই অভিনয় করছি একে অন্যের সাথে। আমরা জীবনের নাটক শুরু হয়েছিল যখন আমি কাউকে প্রথম দেখেছিলাম। সেইদিন আকাশটা নীল ছিল, দেখলে মনে হচ্ছিল মেঘ হাসছে৷ দেখলাম একটা মেয়ে একটা পথের শিশুকে কোলে নিয়ে ঘুরছে। মেয়েটাকে দেখে মনে হলো খুব ধনী পরিবারের মেয়ে। আমি তাকে দেখতে থাকলাম কেন জানি এত ভালো লাগলো বলে বুঝানো যাবেনা। তবে মেয়েটার চোখে ছিল মমতা, অন্যরকম কিছু। আমি একটু বেঞ্চে বসে, আমার হাতে একটি উপন্যাস নিয়ে বসলাম। উপন্যাসটি হুমায়ুন আহমেদ স্যারের লেখা। নাম আসমানীরা তিন বোন।
হঠাৎ মেয়েটা আমার পাশে বসে বলল, কি আমাকে দেখতেছিলেন যে?? আমি কি ভূত না অন্য কিছু। আমাকে ঐভাবে দেখতে ছিলেন যে?
--আমি যে আপনাকে দেখতেছিলাম, এটা আপনাকে কে বলল??
--কেউই বলিনাই, তবে আমি নিজে বলছি।
.
-- আমি যদি বলি আপনি নিজেও কথা বলতে চান। তাহলে আপনি কি বলবেন??
.
-- হুম ঠিকই ধরেছেন, আমি আপনার সাথেই কথা বলার কোনো অজুহাত খুজতেছিলাম।
এই বলে মেয়েটি উঠে চলে যেতে লাগলো।
--আচ্ছা আপনার নামটা শুনা হলো না
--ইব্রাহীম.... ইব্রাহীম শেখ। আপনার?
---চিত্রলেখা। আচ্ছা এখন যাই।
.
.
আজ চিত্রলেখা আমার সাথে নেই। সাথে আছে চিত্রলেখার স্মৃতি। চিত্রলেখাকে জীবনের যেই মূহুর্তে আমার দরকার ছিল সেই সময় সে আমাকে ছেড়ে চলে গেল। আজ আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী। চিত্রা মৃত্যুর আগে বলেছিল,
--ইব্রাহীম মনে আছে ঐ বৃষ্টির রাতের কথা যে রাতে তুমি ভিজেপুড়ে আসতে ছিলে। তখন আমার গাড়িতে তোমাকে তুলে নিলাম
--হুম মনে আছে চিত্রা। এটা কি ভুলা যায়। শোনো না, ঐ রাতে আমি কেন জানি গাড়ি নিয়ে বের হয়েছিলাম। তা নিজেও জানিনা। কাকতালীয় ভাবে তোমাকে দেখামাত্রই তুলে নিয়েছিলাম। তাই আমি চলে যাওয়ার পর উসমানকে দেখে রেখো। আর কাকতালীয়ভাবে কেউ আসলে তাকে বিয়ে করে নিও। ভালোবাসা থেমে থাকে না। ইব্রাহিম আমি যা বলছি শুনছো তো।
.
আমার চোখের জল টপ টপ করে পড়তেছে। চিত্রা চোখ হাত দিয়ে মুছানোর পরই আমাকে ছেড়ে চলে গেল। সত্যি কতটা অদ্ভুত আজও চিত্রাকে ভুলতে পারিনাই। আমাদের সন্তান এখন ওর নানা বাড়ি থাকে। হঠাৎ শুনতে পেলাম,
--বাবা??
তাকিয়ে দেখি উসমান আর ওর খালা এসেছে। আমি দৌড়ে উসমান কে কোলে নিলাম। উসমানের খালা শায়েলা আমাকে বলল, দুলাভাই আপনার ফোন বন্ধ কেনো?
--জানো তো এই জায়গা তোমার দিদির খুব প্রিয়।
---জানি তাই আপনি এখানে পড়ে থাকেন।এখন চলেন
--কোথায়?
--ওতো জানতে হবেনা। চলেন।
আমি এখন আমার শ্বশুরবাড়িতে। উসমান আর ওর খালা শায়েলা অন্যরুমে খেলা করছে। আমি একা একলা রুমে বসে নিউজ দেখতেছি। এমনসময়, একজন বৃদ্ধ দরজায় নক করে বললেন, "কি অবস্থা ইব্রাহিম?" আমি দ্রুত উঠতে উঠতে বললাম, আসসালামু আলাইকুম স্যার।
.
-থাক, স্যার বলতে হবেনা। বাবা ডাকটা শুনবো কবে সেটাই ভাবি। আচ্ছা তুমি এখন কোন কলেজে?
-স্যার, প্রাইভেট কলেজের যুক্তিবিদ্যার প্রভাষক
-জানিনা কি দেখে আমার মেয়েটা তোমাকে পছন্দ করেছিল জানিনা। আমি তোমার মধ্যে পছন্দ করার কিছুই পাচ্ছিনা।
-স্যার হয়তবা এটাই নিয়তি ছিল।
-হুম, ঠিক বলেছো। সবকিছুই নিয়তি। আসলে হাদিসে একটা কথা আছে। নিয়তির উপর সবকিছু নির্ভর করে। হ্যা তা বলো, তোমার বলে ডক্টরেট করার ইচ্ছা ছিল??
-যেদিন চিত্রা চলে গেছে, সেইদিন ইচ্ছা কি জিনিস সেটাই ভুলে গেছি। দেখুন না, এই ঘরেই আমাদের বিয়ে হয়েছিল। এই ঘর রয়েছে, কিন্তু সে আর নাই।
.
.
রহিম সাহেব খুবই ধনী শিল্পপতি হলেও খুবই সাদামাটা স্বভাবের মানুষ। এই রাগী মানুষটি যে কাঁদতে পারে তা আমার জানা ছিল না। রহিম সাহেবকে যদি বলা হয়, আপনার কয়েক লক্ষ টাকার লোকসান হয়েছে, তাও লোকটি বিচলিত হবেননা। ভয় কান্না কি জিনিস সেটা রহিম সাহেব জানেন না। তবে আজ যাকে দেখছি, তিনি একজন পিতা।
-ইব্রাহিম
-জ্বী স্যার। আজ রাতে থাকবা কিন্তু।
-স্যার আমার একটু কাজ ছিল।
-ইব্রাহিম ভালো করে জানো এক কথা দুইবার বলিনা আমি।
-আচ্ছা স্যার।
.
রহিম সাহেব বের হতেই উসমান লাফ দিয়ে ঘাড়ে চাপলো।
--বাবা জানো আমার ডাইনোসরের খেলনাটা আর ভালো লাগছেনা খেলতে। সত্যিকারের ডাইনোসর দেখবো।
আমি উসমানের গালে চুমু খেয়ে বললাম," জানো উসমান ডাইনোসর আমি তোমাকে দেখাতে পারবো না। তবে তোমাকে এমন একটা উপদেশ দিবো যেটার জন্য তুমি ডাইনোসরের মত শক্তিশালী হবা।"
উসমান কৌতুহলী চোখে আমাকে বলল, সত্যি বাবা। সত্যি।
-হুম সত্যি।
-কি করবো বাবা?
-তোমাকে সত্য মিথ্যা ন্যায় অন্যায় বুঝতে হবে। তোমার বন্ধু হবে সত্য, তোমার শত্রু মিথ্যা। তোমার বন্ধু ন্যায়, তোমার শত্রু মিথ্যা।
-বাবা আমি কিছুই বুঝতেই পারছিনা।
-শোনো জ্ঞান মানুষকে শক্তিশালী বানিয়েছে। ডাইনোসরের চেয়েও শক্তিশালী। কিন্তু.....
শায়েলা আমাকে থামিয়ে বলল, ইব্রাহিম তুমি অন্যরুমে যাও। বাবার সাথে কথা বলবো। উসমান সাথে সাথে চলে গেল।
-কি ভাইয়া, আপনার কি মাথা খারাপ। ওরে কি বোঝাচ্ছিলেন আপনি?
-কিছুনা, ওরে আমি মানুষের মত মানুষ দেখতে চাই। আমার তো মনে হয়, এই সমাজে মানুষের সংখ্যা খুবই কম, মানুষরূপী পশুর সংখ্যা বেশি
- ভাইয়া একটা গুরুত্বপূর্ণ কথা ছিল......
[To be Continued ]

0 Comments