পর্ব ২

-হ্যা বলো শায়েলা! 

-আসলে ভাইয়া আমি খুব বড় বিপদে পড়েছি। আপনার মা বাবা একটি চিঠি লিখেছে।

-চিঠি লিখতেই পারে! এটা স্বাভাবিক বিষয়।

-চিঠিটা কোনো স্বাভাবিক বিষয়ের চিঠি হলে আমি আপনাকে বলতাম। নিশ্চয় গুরুতর কিছু হয়েছে?

-শায়েলা আজ তোমার বোনের আর আমার বিবাহ বার্ষিকী। তুমি ভালো করে জানো আমি এই দিনে কথা কম বলতে পছন্দ করি। তবুও তুমি জিদ করছো কেন?

-আপনাকে শুনতে হবে ভাইয়া! এটা আপনার ভবিষ্যতের বিষয়!

-মানে কি? কি বলতে চাচ্ছো তুমি?  

-ভাইয়া এই নিন চিঠি টা নিজে পড়ে দেখুন।

.

.

.

.

ভাই,

আসসালামু আলাইকুম,  আশা করি সবাই ভালো আছেন? আমি আজ আপনাকে খুব গুরুত্বপূর্ণ কারণে চিঠিটা লিখেছি। এই বিষয়টা আমাকে অনেক ভাবাচ্ছে। উসমানের মা নাই, উসমান মায়ের আদর থেকে বঞ্চিত হচ্ছে বলে আমি মনে করি। তাই আমি ইব্রাহিমের দ্বিতীয় বিয়ের বিষয়ে চিন্তা ভাবনা করেছি। কিন্তু ইব্রাহিম এই বিষয়ে রাজি হবেনা আমার বিশ্বাস।  তাই আপনাকে চিঠিটা লিখছি। আপনি ইব্রাহিমকে বুঝালে ইব্রাহিম ঠিক বুঝবে। ইব্রাহিম এর ছোটবেলায় এক বান্ধবী ছিল, নাম রিয়া। মস্তবড় ডাক্তার, সেই মেয়ে বিবাহ প্রস্তাব দিয়েছে কিন্তু ইব্রাহিম রাজি না। এখন আপনি একমাত্র ভরসা 

ইতি

রাহেলা বানু 


চিঠিটা পড়ে আমি চুপ করে বসে আছি।

--ভাইয়া?

--হ্যাঁ বলো!

--কি ভাবলেন? কি করবেন?

- যেটা আমার করা উচিত সেটাই করবো । 



এই বলে ঘর থেকে বেড়িয়ে পড়লাম বাইরে। আমি হেটে চলেছি ভঙ্গুর পথে। একবার এই ভঙ্গুর পথে আমি আর স্ত্রী এসেছিলাম ।  ও খুব হাসতেছিলো। ওই হাসিটা দেখলে যেকেউ বলবে মেঘের রাজ্য থেকে পড়ি নেমে এসেছে৷ আমি বললাম,  একেবারে মনে হচ্ছে মেঘ হাসতেছে৷ 

--কিগো? মেঘ?  মেঘ কি ছুয়া যায়?

--হুম যায়, কেন যাবেনা! সামনেই তো মেঘের রাজ্যের পরি দাডিয়ে আছে। 

--ও! তাই বুঝি আচ্ছা বলো তো মেঘের হাসি কি পৃথিবীতে তুমি দেখেছো মাস্টার মশাই। 

--অবশ্যই,  কেন বিলিভ হচ্ছেনা??

--কেন হবেনা?? মাস্টার মশাইরা কখনো মিথ্যা বলেইনা।

এই বলে আবার হাসতে শুরু করলো। To be continued ...