𝐌𝐄𝐆𝐇𝐄𝐑 𝐇𝐀𝐒𝐈
......... 𝐀𝐁𝐃𝐔𝐋𝐋𝐀𝐇 𝐀𝐋 𝐍𝐎𝐌𝐀𝐍
পর্ব ৩
.
শায়েলা আমাকে বলল, ভাইয়া আমি এই ২ দিন একটা বিষয় নিয়ে ভেবেছি। ২ দিন বললে ভুল হবে। অনেকদিন ধরে ভেবেছি।
--কোন বিষয়ে?
--আসলে আমার বোন আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল। চিঠিটা ৫ বছর পর দিতে বলেছিল, তাই আপনাকে চিঠিটা দিচ্ছি।
--তুমি ভাবছো যে চিঠিতে কি লেখা থাকতে পারে? তাই তো?
--জ্বী, আপনি ঠিক ধরেছেন। আচ্ছা ভাইয়া আপনি দেখতে ভালো, কিন্তু হাইট কম। তারপরও আপু কেন আপনাকে ভালোবাসলো?
--কালো কাপড় দেখেছো শায়েলা??
--জ্বী। একটা মাঠ, বিরাট মাঠ। অন্ধকার রাত, সেখানে আমি কালো কাপড়ের এক টুকরা ফেলে দিবো। এখন চ্যালেঞ্জ হচ্ছে তুমি ওই কালো কাপড়ের টুকরা খুজে আনবা, কিন্তু কোনো আলোর সাহায্য নিতে পারবা না।
--আপনি কি বলতে চাচ্ছেন? আমি এত প্যাচের কথা বুঝিনা
--শায়েলা তুমি ভালো করে বুঝতে পারছো আমি কি বলছি। তোমরা তরুণীরা সহজে কারোর সামনে নত হতে চাও না তাই বুঝেও না বুঝার ভান করছো।
.
.
উসমান দৌড়ে আসল, চুমু খেয়ে বলল খালামণি এবার আমার পালা। বাবার সাথে আমার অনেক কথা আছে। তুমি যথেষ্ট সময় পেয়েছো। এবার আমার পালা। তাই না বাবা?
-হুম বাবা তোমার পালা। শায়েলা আমি আর উসমান বাইরের যাচ্ছি।
উসমান আমার হাত ধরে ঝুলছে আর বলছে বাবা মা কোথায়?
আমি ওর পানিতে ভেজা চোখ দেখতে পেলাম। আমি কোলে নিয়ে চুমু খেয়ে বললাম, সোনা তোমার মা তো জান্নাতে। ও বলল, কেনো বাবা! সবার মা সবার কাছে আছে। আর আমার কেন আমার দূরে আছে?? সেইদিন একজন বলছিল আমার জন্য আমার মা মারা গেছে?
.
.
কে বলছে বাবা?? শোনো বাবা, তুমি তোমার মায়ের দেওয়া সেরা গিফট। তুমি আমার সন্তান না, তুমি যে আমার জীবন। তোমার মা যদি বেচে থাকতো সেও এই কথা বলতো।
উসমান আমাকে বললো বাবা মুখটা এইদিকে আনো। আমি বললাম হুম বাবা। ও আমাকে চুমু খেয়ে বললো বাবা তুমিও আমার জীবন। তোমার মন খারাপ থাকলেও আমার খুব কষ্ট হয়। তুমি যখন দূরে থাকো আমার খুব মনে পড়ে তোমাকে। প্লীজ বাবা আমাকে রেখে যেও না!
যাবো না বাবা। তুমি আমার সাথেই থাকবা। তুমি আমি একসাথে থাকবো। কেউ আসবেনা আমাদের জীবনে।
I love YOU বাবা
Love u too উসমান চলো আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি।
উসমান যখন নদীর পাড়ে তখন আমার সেইদিনটার কথা মনে পড়ল যেইদিন আমার বেচে থাকার আসল উদ্দেশ্য আমাকে ছেড়ে চলে গেল। চিত্রলেখা, সে আমার চিত্রলেখা!!
-ইব্রাহিম, এই দেখোনাগো ওই মহিলার বাচ্চাটা কত সুন্দর?
-হুম বাচ্চার মা সুন্দর বাচ্চা তো সুন্দর হবে।
-হ অনেক সুন্দর মহিলাটা। তুই যা ওর ধারে গিয়ে মর
-আরে রে রে! তোমার চেয়ে সুন্দর না গো। এই দেখো মুখটা ফুলে উঠছে আলুর দমের মত।
-না ফুলিনি। তোমার দেখতে হবেনা আমি পুরাতন হয়ে গেছি, আমারে আর কেন ভাল লাগবে??
-নাগো, ভুল হইছে এই দেখো কান ধরছি।
-হাহা হইছে অনেক কাছে আসো একটা জিনিস দি
এইসময় উসমান বললো বাবা দেখো পাখির ঝাক।
-হুম বাবা
-কত সুন্দর না বাবা?
-হুম অনেক! চিত্রলেখার মত।
-বাবা মা অনেক সুন্দরী ছিল?
-হুম অনেক মানে বলে শেষ করা যাবেনা
-তাই বাবা। আমিও একদিন মায়ের কাছে জান্নাতে যাবো
-না বাবা এমন বলেনা। তুমি চলে গেলে আর কি হবে বাবা
-বাবা আমি তোমাকে ছেড়ে যাবো না। Promise
To be Continued..
0 Comments